শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১২:২৫ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

চট্টগ্রামে মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদাবাজির অভিযোগে যুবলীগের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

logoনিজস্ব প্রতিবেদকশনিবার, ৭ মার্চ ২০২০, বিকাল ৬:১৪ সময় 0369
চট্টগ্রামে মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদাবাজির অভিযোগে যুবলীগের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রামে মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদাবাজির অভিযোগে যুবলীগের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদাবাজির অভিযোগে যুবলীগের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা নিজেদের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী বলে পরিচয় দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার সবাই ইয়াবা আসক্ত। মুজিববর্ষের নামে টাকা তুলে তারা ইয়াবার পেছনে খরচ করতেন। শুক্রবার (৬ মার্চ) রাতে নগরের কোতোয়ালি থানার নন্দনকানন এলাকা থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-কক্সবাজার জেলার উখিয়া থানার মৃত দিলীপ বড়ুয়ার ছেলে বাটুল বড়ুয়া (৩৮), নগরের কোতোয়ালি থানার হেমসেন লেনের বাসিন্দা মৃত গোলাম শরীফের ছেলে শাহজাহান (৪৫) ও নন্দনকানন এলাকার মৃত শেখ গোলাম সাদমানির ছেলে শেখ রিয়াজ আহমেদ রাজু (৪০)। এদের মধ্যে বাটুল বড়ুয়া নিজেকে নগরের চকবাজার ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে পুলিশের কাছে দাবি করেছেন। শনিবার (৭ মার্চ) দুপুরে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ।
তিনি জানান, ৪ মার্চ নিজেদের যুবলীগ নেতা পরিচয় দিয়ে নন্দনকানন এলাকার ‘ত্রিএ হোম স্কেচ’ নামের একটি প্রতিষ্ঠান থেকে মুজিববর্ষ উদযাপনের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। চাঁদা দিতে না চাইলে প্রতিষ্ঠানের মালিককে গালিগালাজ করেন ও ভীতি প্রদর্শন করেন। এ সময় তারা ৬ মার্চ টাকা নেয়ার জন্য আবার আসবেন বলে জানান।
শুক্রবার বিকেলে ওই প্রতিষ্ঠানে এসে টাকা দাবি করলে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ চাঁদাবাজ রিয়াজ ও শাহজাহানকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা আরও তিনজনের নাম পুলিশকে জানায়। সেই সূত্রে রাতে অভিযান চালিয়ে যুবলীগ নামধারী চাঁদাবাজ বাটুল বড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। এই দলের আরও দুই সদস্য লিটন ও রনিকে গ্রেফতারে অভিযান চলছে। মুজিববর্ষের নামে চাঁদাবাজির দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, “গ্রেফতাররা নিজেদের যুবলীগ দাবি করলেও গত ৪-৫ মাস ধরে ‘স্বপ্ন চূড়া’ ও ‘একতা যুব সংঘ’ নামে দুটি ভুয়া ক্লাবের প্যাড ব্যবহার করে নগরের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি করছিলেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গত চার মাসে তারা ৩৭ হাজার টাকার চাঁদাবাজি করেছেন। তারা নিজেদের যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচয় দিচ্ছিলেন।”
তিনি আরও জানান, গ্রেফতাররা সবাই ইয়াবা আসক্ত। চাঁদাবাজির টাকায় তারা ইয়াবা সেবন করতেন।’
গ্রেফতার বাটুল বড়ুয়া সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশকে জানান, তিনি নগরের চকবাজার ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। এই কমিটি চার-পাঁচ বছর আগের, এখন সে কমিটি আছে কি না তিনি জানেন না। তবে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বিদেশে থাকায় তার পক্ষ হয়ে এই চাঁদাবাজি করছিলেন তারা। কয়েকবছর আগে রোহিঙ্গাদের সহায়তার জন্য তারা ‘একতা সংঘ’ নামে একটি সংগঠন তৈরি করেন। পরে ‘স্বপ্ন চূড়া’ নামে আরও একটি ভুয়া সংগঠন গড়ে তোলেন তিনি। এই দুটি সংগঠনের নামে মুজিববর্ষকে সামনে রেখে আবারও চাঁদাবাজি শুরু করেন তারা।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে রাজধানীতে আয়োজিত দলের যৌথসভায় মুজিববর্ষ উদযাপন নিয়ে বাড়াবাড়ি না করতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
সে সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, মুজিববর্ষ উদযাপন করতে হবে বিনয়ের সঙ্গে। এখানে কোনো বাড়াবাড়ি কেউ করতে পারবেন না। মুজিববর্ষ উদযাপনের নামে কেউ যেন চাঁদাবাজির দোকান খুলতে না পারে, সেটা সবার খেয়াল রাখতে হবে।

বিষয়- অপরাধ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর